সখীপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২০, ১৭:১৫আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৭:১৫

টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের একদিন পর সুজন আহমেদ (১০) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সুজন ওই গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আন্নাছ আলীর ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, সুজন শুক্রবার বিকালে তার সমবয়সী কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুড়ি উড়াতে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় তার বন্ধুরা বাড়ি ফিরলেও সুজন নিখোঁজ হয়। রাতে তার পরিবার সম্ভাব্য বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পায়নি। পরে শনিবার সকালে স্থানীয় একটি পুকুরে ভাসমান অবস্থায় সুজনের লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে তার পরিবারের উপস্থিতিতে পুলিশ লাশটি উদ্ধার করে।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, ‘শিশুটির নিখোঁজের বিষয়টি তার বাবা-মা গতকালই জানিয়েছিলেন।
শত্রুতা করে কেউ তার সন্তানকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে বলে তাদের ধারণা। শিশুটির শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে।'

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের