‘যারা ৫/১০ কেজি চালের লোভ সামলাতে পারে না, তাদের নেতাগিরি না করে ভিক্ষা করা উচিত’

হিলি প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২০, ২১:২৩আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০০:৫১

দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক (ছবি: ফেসবুক থেকে সংগৃহীত) দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক বলেছেন, ‘যারা গরিবের ৫/১০ কেজি চালের লোভ সামলাতে পারে না, নেতাগিরি না করে এইসব চাল চোরদের ভিক্ষা করা উচিত। আমার নির্বাচনি এলাকায় এ ধরনের বিক্ষিপ্ত দুয়েকটি ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় প্রশাসন ও আমি নিজে কঠোর হস্তে সেই বিষয়টি দমন করেছি, একটি বিষয় আরও তদন্তের মধ্যে রয়েছে। আমি এবিষয়ে আশ্বস্ত করতে চাই, আমার নির্বাচনি এলাকায় গরিব মানুষের জন্য বরাদ্দকৃত চাল চুরি করে কেউ পার পাবে না। আমি জীবিত থাকা অবস্থায় এইটা হতে দেবো না কখনও।’

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় তার নিজস্ব ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি সবাইকে বাসায় নিরাপদে থাকার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, ‘আমাদের উৎপাদিত যে ফসল এটি ভালোভাবে সবার ঘরে উঠুক। নিরাপদ দূরত্বে থেকে আমরা যেন আমাদের কৃষি কাজগুলো করতে পারি। আর কৃষিকাজ না করলে আমাদের খাদ্য সংকটে পড়তে হবে, সেটি যেন কখনোই না হয়। আমি সবার কাছে অনুরোধ রাখছি, সবাই নিরাপদ দূরত্ব রেখে মুখে মাস্ক ব্যবহার করে কাজ করবেন। কৃষকদের মাস্ক ব্যবহারের অনুরোধ জানাই, এটি না থাকলে তাদের কাছে যে গামছা থাকে সেটি ব্যবহার করে কৃষি কাজ করবেন।’

তিনি আরও বলেন, ‘আবহাওয়া ভালো থাকায় এবারে ধানের বাম্পার ফলন হবে। আগামী কিছুদিনের মধ্যে এই সোনালী ফসল ঘরে উঠাতে পারবো। এতে করে মানুষের যে খাদ্যের সংকট সেটিও কমে আসবে।‘

এসময় তিনি আরও বলেন, ‘আমার অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত সবজির দাম পাচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে এসব সবজি ক্রয় করে নির্বাচনি এলাকায় সরবরাহ করার চেষ্টা করছি। সেই সঙ্গে সরকারের পাশাপাশি এই রমজান মাসে নিজ নিজ এলাকার গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

/এফএস/
সম্পর্কিত
১৫ আগস্টে নাশকতা পরিকল্পনার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে
১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
সর্বশেষ খবর
একনেকে ১০ প্রকল্প অনুমোদন, কী কী আছে  
একনেকে ১০ প্রকল্প অনুমোদন, কী কী আছে  
হ্রদের দেশে ‘হিটেড রাইভ্যালরি’র কটেজের খোঁজে
হ্রদের দেশে ‘হিটেড রাইভ্যালরি’র কটেজের খোঁজে
নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়
নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়
ইঞ্জিনচালিত নৌযানের ডাটাবেজ তৈরির উদ্যোগ
ইঞ্জিনচালিত নৌযানের ডাটাবেজ তৈরির উদ্যোগ
সর্বাধিক পঠিত
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক