টিসিবির পণ্য মজুত করে বিক্রি, দুই ডিলারের জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ২০:২৭আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২০:২৭

ভ্রাম্যমাণ আদালতের অভিযান টাঙ্গাইলে টিসিবির পণ্য সামগ্রী অবৈধভাবে মজুত এবং খোলা বাজারে বিক্রির দায়ে দুই ডিলারকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫ এপ্রিল) বিকালে টাঙ্গাইল সদরে এবং সন্ধ্যায় মির্জাপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। র‌্যাব কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এ তথ্য নিশ্চিত করেন।

বিকালে টাঙ্গাইল পৌর এলাকার ‘আদি টাঙ্গাইল জাহাঙ্গীর এন্টারপ্রাইজ’ নামে একটি টিসিবির ডিলারের গোডাউনে অভিযান চালায় র‌্যাব-১২। এ সময় অবৈধভাবে টিসিবির পণ্য মজুতের জন্য ডিলার জাহাঙ্গীর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহনুর জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।

এদিকে সন্ধ্যায় মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের পাকুল্ল্যাতে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে টিসিবির পণ্য মজুত এবং খোলা বাজারে বিক্রির অভিযোগে মেসার্স আবুল বাশার ট্রেডার্সের মালিক আবুল বাসারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন। এ সময় গোডাউনে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের দুই হাজার ৬৩০ কেজি চাল মজুতের অভিযোগে বাশারের ডিলারশিপ বাতিল, জামানত বাজেয়াপ্ত ও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন রবিউল, শায়িত হলেন পারিবারিক কবরস্থানে
সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন রবিউল, শায়িত হলেন পারিবারিক কবরস্থানে
যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে চাপে কাজ হবে না: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে চাপে কাজ হবে না: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ম্যাচ জিতে ড্রেসিংরুমে রোনালদোর কান্না!
ম্যাচ জিতে ড্রেসিংরুমে রোনালদোর কান্না!
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী