ফের পাহাড়ে সন্ত্রাসী হামলা, ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

খাগড়াছড়ি প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ১৪:৫৯আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৬:০২

খাগড়াছড়ি খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্যসহ (প্রসিত খীসা গ্রুপ) দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাড়িতে বসে দাবা খেলার সময় অতর্কিত হামলায় ঘটনাস্থলেই তারা মারা যান। নিহতরা হলেন ইউপিডিএফ সদস্য বাবু চাকমা ওরফে রিঝাং (৩০) ও স্থানীয় বাসিন্দা সুদীব্য কান্তি চাকমা (২৫)।

ইন্দ্রমণি পাড়ার বাসিন্দা বাবু চাকমার বাবার নাম সুশীল ভূষণ চাকমা। আর সুদীব্য কান্তি চাকমা হলেন বীরেন্দ্র মোহন চাকমার ছেলে।  

এলাকাবাসীর বরাত দিয়ে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন জানান, আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মধ্য বানছড়া গ্রামে গিয়ে অতর্কিত ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই ইউপিডিএফ সদস্য বাবু চাকমা ওরফে রিঝাং ও সুদীব্য কান্তি চাকমা নামে ওই গ্রামের এক বাসিন্দা নিহত হন। ঘটনার সময় তারা দুই জনে বাড়ির উঠানে বসে দাবা খেলছিলেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক ও গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা এক বিবৃতিতে বলেন, ‘খাগড়াছড়ির দীঘিনালায় একটি বিশেষ মহলের মদতপুষ্ট সন্ত্রাসীদের হামলায় একজন ইউপিডিএফ সদস্য ও অন্য একজন সাধারণ গ্রামবাসী নিহত হয়েছেন। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। কাপুরুষোচিত, ন্যক্কারজনক ও জঘন্যতম এই অপরাধের জন্য দায়ী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই।’

গত জানুয়ারিতেও খাগড়াছড়িতে ইউপিডিএফের এক কর্মীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। গত ৩০ জানুয়ারি মাটিরাঙ্গায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী সোনা ধন চাকমাকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে বলে অভিযোগ ওঠে। এর মাত্র তিন সপ্তাহ আগে ১০ জানুয়ারি রাতে জেলার পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় ইউপিডিএফ সদস্য পরেশ ত্রিপুরাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী