করোনা শনাক্তে প্রথম বেসরকারি পিসিআর ল্যাব চালু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ১৭:৪৮আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২২:৩৪

করোনা শনাক্তে প্রথম বেসরকারি পিসিআর ল্যাব চালু করোনাভাইরাস শনাক্ত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় বেসরকারিভাবে দেশের প্রথম পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। গাজী গ্রুপের উদ্যোগে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এই ল্যাব উদ্বোধন করেন।

ভিডিও কনফারেন্সে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে সংযুক্ত হন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপক গোলাম মর্তুজা পাপ্পা, রূপগঞ্জ উপজেলা মিলনায়তন থেকে উপজেলা চেয়ারম্যান শাজাহান ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এছাড়াও সেখানে ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ও ইউএস-বাংলা গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি এখনও অনেক ভালো পর্যায়ে আছে এবং এই ল্যাব স্থাপনের মধ্য দিয়ে দেশে করোনার আরও ৫০ হাজার নমুনা টেস্ট করা সম্ভব হবে।

ল্যাব স্থাপনের অনুমতি দেওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী স্বাস্থ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এই ল্যাব স্থাপন করতে ভবন দিয়েছে আবাসন কোম্পানি বেস্টওয়ে এবং চিকিৎসকসহ সার্বিক সহযোগিতা দেবে ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের