হিলিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

হিলি প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ২১:৪৩আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ২১:৪৫

হিলিতে ১০ টাকা দরে চাল বিক্রি শুরু

দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া গরিব অসহায় দুস্থ পরিবারের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় হিলি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সেখানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌরমেয়র জামিল হোসেন, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।

হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া গরিব অসহায় দুস্থ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। পৌরসভার ১ হাজার ২শ কার্ডধারী গরিব অসহায় দুস্থ পরিবারের মাঝে ৬টি পয়েন্টে ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি করা হচ্ছে। প্রত্যেক কার্ডধারী মাসে দুবার সেই কার্ডের মাধ্যমে চাল কিনতে পারবেন।

করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের