কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর অনুদান

নাটোর প্রতিনিধি
০৪ মে ২০২০, ০০:১২আপডেট : ০৪ মে ২০২০, ০০:১৩

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর অনুদান নাটোর সদর উপজেলার ২৪টি কওমি মাদ্রাসার দুস্থ ও এতিম শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এসময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা ও দেশের করোনামুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

পর্যায়ক্রমে জেলার ৮১টি কওমি মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের অনুকূলে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত নয় লাখ ১০ হাজার টাকার অনুদান বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই অনুদান বিতরণের আয়োজন করে জেলা প্রশাসন। এসময় সদর উপজেলার ২৪টি কওমি মাদ্রাসার মোহতামিমের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক শাহ রিয়াজ।

এসময় এক প্রতিক্রিয়ায় তানজিমুল মাদারিসুল কওমিয়া বাংলাদেশ নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইতোপূর্বে দেশের কোনও সরকার কওমি মাদ্রাসার শিক্ষার্থী বা মাদ্রাসায় অনুদান প্রদান করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মাদ্রাসাগুলোর দাওরা হাদিসের সনদকে স্বীকৃতি প্রদান করেছেন।

এসময় চাঁদপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মোহতামিম মাহমুদুল হাসান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং দেশ থেকে করোনামুক্তির জন্য দোয়া করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুল ইসলাম ও জাতীয় গোয়েন্দা সংস্থার উপ পরিচালক ইকবাল হোসেন।

/এফএএন/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম