বার বার চেষ্টা করেও ভর্তি হতে পারেননি হাসপাতালে, করোনা উপসর্গ নিয়ে প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ মে ২০২০, ১৮:২১আপডেট : ০৪ মে ২০২০, ১৮:২৮

করোনাভাইরাস করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সকাল ৭টার দিকে নিজ বাসায় শ্বাসকষ্ট নিয়ে মারা যান তিনি। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, বার বার চেষ্টা করেও তাকে কোনও হাসপাতালে ভর্তি করাতে পারেননি তারা।

মৃত ব্যক্তির নাম সেকান্দার হোসেন (৪৫)। গত জানুয়ারি মাসে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন।

সেকান্দার হোসেনের পরিবারের দাবি, তারা বার বার চেষ্টা করেও রোগীকে হাসপাতালে ভর্তি করাতে পারেননি। এমনকি করোনা ডেডিকেটেড হাসপাতালেও তাকে ভর্তি নেয়নি ডাক্তাররা। করোনা পরীক্ষার চার দিনেও রিপোর্ট হাতে না পাওয়ায় তারা এই বিড়ম্বনার শিকার হন। আর এ কারণে চিকিৎসা না পেয়েই মারা যান এই প্রবাসী।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করে জানান, ‘করোনা উপসর্গ নিয়ে আজ সকালে এনায়েত বাজার এলাকায় এক প্রবাসী মারা যান। স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের এটি জানানো হয়েছে। মৃত ব্যক্তিকে করোনা সতর্কতা মেনেই দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরিবার যদি এর বাইরে ভিন্নভাবে দাফন করতে চায়, তাহলে করোনা রিপোর্ট আসা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।’

রিপোর্ট পেতে বিলম্ব হওয়ার বিষয়টি স্বীকার করেছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি নিজেও। তিনি বলেন, 'আমরা কী করবো বলেন? বিআইটিআইডিতে এত বেশি নমুনা, জট লেগে আছে। সাত দিনের আগে রিপোর্ট পাওয়া যাচ্ছে না। রিপোর্ট পজিটিভ না আসলে কাউকে করোনা হাসপাতালে ভর্তি করা সম্ভব না।' 

সেকান্দার হোসেনের শ্যালক সালমান ফারুকী জানিয়েছেন, ‘গত ৩১ জানুয়ারি দুলাভাই সৌদি থেকে দেশে আসেন। এরপর ভালোই ছিলেন। ১৫ দিন আগে উনার জ্বর আসে। এরপর ভালোও হয়ে যায়। কিন্তু গত সপ্তাহের শেষ দিকে আবার জ্বর আসে। এবার শ্বাসকষ্টও দেখা দেখে। আমরা উনাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করেছিলাম। করোনা রিপোর্ট ছাড়া কেউ ভর্তি করাতে রাজি হয়নি। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে গত বৃহস্পতিবার আমরা উনাকে জেনারেল হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাই। সেখানে নমুনা সংগ্রহ করার পর উনাকে ভর্তি না নিয়ে চিকিৎসকরা বাসায় পাঠিয়ে দেন। আমরা রিকোয়েস্ট করার পরও তারা ভর্তি নেয়নি। গত চার দিনেও আমরা রিপোর্ট হাতে পাইনি। রিপোর্ট হাতে আসার আগেই তিনি চিকিৎসা ছাড়াই আজ সকালে বাসায় মারা যান।’

তিনি আরও বলেন, ‘আজ সকালে উনার অবস্থা খারাপ হওয়ার আমরা হাসপাতালে নেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত পাইনি। ৩৩৩ হটলাইনে কল করার একটি অ্যাম্বুলেন্স আসে, কিন্তু করোনা উপসর্গ দেখে আবার ফেরত চলে যায়। একটা রিকশা পর্যন্ত পাইনি।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম