এবার গরুর ঘাস রাখার বিরোধকে কেন্দ্র করে সরাইলে এক শিশুকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ মে ২০২০, ০৬:০৬আপডেট : ০৪ মে ২০২০, ১৮:২৩

ব্রাহ্মণবাড়িয়া

করোনা পরিস্থিতিতে মধ্যে আবারও ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে জেলার সরাইলে মো. মহিউদ্দিন নামে সাত বছরের এক শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এ ঘটনায় নিহতের এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. কবির।

হত্যাকাণ্ডের শিকার শিশু মহিউদ্দিন উপজেলার নোয়াগাঁও গ্রামের লিয়াকত মিয়ার ছেলে।  রবিবার বাড়ির পাশের বিল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গ্রেফতার কবির হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চৌধুরী জানান, মহিউদ্দিন নামের শিশুটি তিন দিন ধরে নিখোঁজ ছিল। এরপর এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।

তিনি বলেন, শারীরিক সমস্যার কারণে ঘটনাস্থলে যেতে পারছি না বলে বিস্তারিত জানতে পারিনি।

সরাইল থানার ওসি নাজমুল আহমেদ জানান, কবির মিয়ার গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে ওই শিশুর পরিবারের সঙ্গে বিরোধ দেখা দেয়। বিরোধের বিষয়টি সে মনে চাপা দিয়ে রাখে। এরপর প্রতিশোধ নিতে শিশুটিকে হত্যা করে বলে সে স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ মার্চ থেকে এ পর্যন্ত আটটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে ২০টিরও বেশি। গত ১১ এপ্রিল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন করা হয়। এ পর্যন্ত জেলায় ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুইজন।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম