সাভারে একদিনে আরও ৮ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত

সাভার প্রতিনিধি
০৫ মে ২০২০, ১৯:১৯আপডেট : ০৫ মে ২০২০, ২০:০৫




কারখানায় প্রবেশের সময় পোশাক শ্রমিকদের তাপমাত্রা মাাপা হচ্ছে (ফাইল ছবি) সাভারে গত ২৪ ঘণ্টায় আরও আট পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ২০ জন শ্রমিক করোনায় আক্রান্ত হলেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গতকাল ৪০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে আট জনের করোনা পজেটিভ এসেছে। তারা সবাই কারখানার শ্রমিক।

এর আগে, একদিনে আরও ৭ শ্রমিকসহ এ নিয়ে মোট ২০ শ্রমিক করোনায় আক্রান্ত হলেন।

স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, মঙ্গলবার পর্যন্ত সাভার উপজেলায় ৬১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে মোট ৪৪ জনের করোনা পজিটিভ এসেছে। ৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান তিনি।

এদিকে গত ১ মে সাভারে একদিনে সাত পোশাক শ্রমিকের করোনা শনাক্ত হয় বলে নিশ্চিত করেছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল হুদা মিঠু।

এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য নিরাপত্তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো একটি চিঠিতে তিনি কারখানা বন্ধের এ অনুরোধ জানান। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

আরও পড়ুন:
সাভারে পোশাক কারখানা বন্ধে স্বাস্থ্য কর্মকর্তার চিঠি

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি