ময়মনসিংহ মেডিক্যালের চিকিৎসকসহ ৫ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ মে ২০২০, ২২:৫৪আপডেট : ০৫ মে ২০২০, ২৩:২৯

মচিমহার পিসিআর ল্যাব ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ পাঁচ স্বাস্থ্যকর্মীর নতুন করে করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ বিভাগের নমুনা পরীক্ষায় মঙ্গলবার (৫ মে) এ তথ্য আসে। নমুনা পরীক্ষার পর বিভাগের আরও ৩৪ জনের করোনা পজিটিভ ফল আসে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ জানান, মঙ্গলবার তিন শিফটে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে আসা ২৮২ জনের পরীক্ষা শেষে ফলাফলে ৩৪ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকসহ পাঁচ স্বাস্থ্যকর্মী, ময়মনসিংহ সদরের তিন জন, ঈশ্বরগঞ্জের চার, গফরগাঁওয়ের সাত ও ফুলবাড়িয়ার একজন রয়েছে। এছাড়া নেত্রকোনা জেলার ৯ জন, জামালপুরের চার জন, শেরপুরে এক জনের করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট এসেছে।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে ৩৬৮ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ১৯১ জন, জামালপুরে ৭৭ জন, নেত্রকোনায় ৬৭ এবং শেরপুর জেলায় ৩৩ জনের করোনা পজিটিভ ফল পাওয়া গেছে।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের