রাঙামাটিতে চারটি এলাকা লকডাউন

রাঙামাটি প্রতিনিধি
০৬ মে ২০২০, ২০:৪৩আপডেট : ০৬ মে ২০২০, ২১:৩৩

লকডাউন করা হয়েছে চারটি এলাকা প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর রাঙামাটি শহরের পৃথক চারটি এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। দুটি এলাকা সম্পূর্ণ এবং দুটি আংশিক লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম থেকে বুধবার দুপুরে রিপোর্ট আসার পর বিকালেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ।

এনডিসি আরও জানান, ‘জেলা শহরের রিজার্ভ বাজারের প্রবেশপথেই অবস্থিত ১ নম্বর পাথরঘাটা এলাকায় ৯ মাস বয়সী এক শিশুর ও দেবাশীষ নগর এলাকায় ১৯ বছর বয়সী এক যুবক করোনা রোগী হিসেবে শনাক্ত হওয়ায় এলাকা দুটি পুরো লকডাউন করে দেওয়া হয়। লকডাউন করা হয়েছে চারটি এলাকা

এছাড়া রাঙামাটি জেনারেল হাসপাতালের একজন নার্স (৩৮) করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতাল এলাকার কিছু অংশ এবং হাসপাতালের কাছেই অবস্থিত মোল্লাপাড়ায় একজন ৫০ বছর বয়সী ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় ওই পাড়ার কিছু অংশ লকডাউন করা হয়েছে বলে জানান এনডিসি উত্তম।

তিনি বলেন, ‘যে এলাকাগুলো লকডাউন করা হয়েছে, সে এলাকার সবাইকে অবশ্যই লকডাউন মেনে চলতে হবে।’

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে করোনা রোগী প্রথম শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে দেশের বাকি ৬৩ জেলায় করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ করোনামুক্ত ছিল পার্বত্য জেলা রাঙামাটি। তবে আজ বুধবার (৬ মে) চট্টগ্রামে নমুনা পরীক্ষায় এই জেলায় চার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

আরও পড়ুন- অবশেষে রাঙামাটিতেও করোনার থাবা

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি