উখিয়ায় ক্যাম্প এলাকায় বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত, ইয়াবাসহ অস্ত্র উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১০ মে ২০২০, ১৯:১৭আপডেট : ১০ মে ২০২০, ১৯:৩৯

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে একজন ইয়াবা কারবারি নিহত হওয়ার পর তার সহযোগী আরও ৫ জনকে আটক ও অস্ত্র, গুলিসহ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

কক্সবাজারের  উখিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদকপাচারকারী নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এসময় ঘটনাস্থল ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার হয়।

রবিবার (১০ মে) ভোররাতে উখিয়ার বালুখালী মরাগাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে প্রথমে উখিয়ার বালুখালী ক্যাম্প-২ এর ১১ নম্বর ব্লকের একটি ঘরে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এরপর ক্যাম্পের আরও দুটি স্থানে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার হয়। ক্যাম্পে মোট ৩টি ঘরে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ ৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়ার বালুখালী ক্যাম্পসংলগ্ন  মরাগাছ তলায় অভিযান যায় পুলিশ। ওই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল ইয়াবা পাচারকারী। পরে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে সেই উখিয়ার ক্যাম্পে থাকা রোহিঙ্গা বলে জানা গেছে। গোলাগুলির ঘটনায় পুলিশের সহকারী পুলিশ সুপার উখিয়া সার্কেলসহ ৩ সদস্যও আহত হয়। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থেকে আরও ৩০ হাজার ইয়াবা, ১টি দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহত লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্জিনা আকতার।

উল্লেখ্য, চলতি বছরের পাঁচ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৪০ জন রোহিঙ্গা ও ইয়াবা পাচারকারী নিহত হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের