করোনা উপসর্গ নিয়ে শ্রমিকের মৃত্যু, আইসোলেশনে নতুন আরও ৪ জন

বান্দরবান প্রতিনিধি
২২ মে ২০২০, ১৯:২৭আপডেট : ২২ মে ২০২০, ১৯:২৯

বান্দরবান বান্দরবানে করোনা উপসর্গ নিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে শিশুসহ আইসোলেশন ইউনিটে আরও নতুন চার জন ভর্তি হয়েছেন। শুক্রবার (২২ মে) ওই শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. জসীম উদ্দিন।

তিনি বলেন, সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে আইসোলেশনে শিশুসহ চার জন ভর্তি হয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। সবারই উপসর্গ রয়েছে।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানান, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইঙ্গ্যা দানেশ পাড়ার এক বাসিন্দা করোনা উপসর্গ নিয়ে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ব্যক্তি বেশ কিছুদিন ধরে জ্বর, কাশি, গলা ব্যথা, ডায়রিয়াসহ বিভিন্ন করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে আনা হয়।

অপরদিকে করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছেন শিশুসহ নতুন আরও চার জন। এদের মধ্যে রাজবিলা ইউনিয়নের শিশুসহ একই পরিবারের তিন জন এবং অন্যজন দেশের উত্তরাঞ্চলের কর্মস্থল থেকে বান্দরবান ফিরেছেন। বর্তমা‌নে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি