গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ জুলাই ২০২৫, ০৯:৫৪ আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৯:৫৪

মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠ ও টিন দ্বারা নির্মিত ১৯টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। শনিবার (৫ জুলাই) দিবাগত গভীর রাত আনুমানিক ২টায় শ্রীনগর রেজিস্ট্রি অফিসের সামনের এসব দোকানে আগুন লাগে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন ও সিরাজদিখান ফায়ার স্টেশন থেকে মোট ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ভোর ৪টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত মুদি দোকানি তাইজুল ইসলাম বলেন, ‘আমি মালয়েশিয়াপ্রবাসী। গত ৩ মাস আগে দেশে ফিরে এই দোকান করেছি। এই বয়সে আর প্রবাসে ভালো লাগে না, তাই দোকান দিয়েছিলাম। আমি এখন কী করবো, আমার সব শেষ হয়ে গেছে। আমার দোকানে প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালামাল ছিল সব শেষ হয়ে গেছে। এখানে প্রায় ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে সব মিলিয়ে ৪০-৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দলিল লেখার দোকান ছাড়াও মুদি দোকান, টি-স্টল, খাবার হোটেল, ভ্যারাইটিজ স্টোর এবং ফটোকপির দোকান ছিল।

তিনি আরও জানান, এই অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে এবং অনেকেই তাদের উপার্জনের একমাত্র উৎস হারিয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, অল্পের জন্য রক্ষা ঘরবাড়িসহ পুরো এলাকা
আদাবরে ফিজিওথেরাপি কলেজের রান্নাঘরের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি