ঈদ করতে বাড়িতে যাওয়া দম্পতির করোনা শনাক্ত, এলাকা লকডাউন

পাবনা প্রতিনিধি
২৩ মে ২০২০, ২১:৫৬আপডেট : ২৩ মে ২০২০, ২২:১৫

লকডাউন নারায়ণগঞ্জ থেকে পাবনায় ঈদ করতে আসা এক দম্পতির করোনা শনাক্ত হওয়ায় ওই এলাকা লকডাউন করেছে প্রশাসন। জেলার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের শ্যামসুন্দরপুর (যদুপুর) গ্রামে ওই দম্পতির করোনা শনাক্ত করা হয়। শনিবার (২৩ মে) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাবনায় নতুন করে ছয় জনসহ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ জনে। এর মধ্যে সদর উপজেলায় একজন, ঈশ্বরদীতে একজন, ফরিদপুরে একজন, ভাঙ্গুড়ায় একজন ও সুজানগরে দুজন রয়েছেন। আক্রান্তদের সবার বয়স ৩০ থেকে ৩৮-এর মধ্যে।

সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, শ্যামসুন্দরপুর (যদুপুর) গ্রামে আব্দুল আলীম ও তার স্ত্রী ঝরনা খাতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ১০-১২ দিন আগে ঈদ করতে তারা নারায়ণগঞ্জ থেকে ঝরনার বাবার বাড়ি এসেছে।সন্দেহবশত তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার রিপোর্ট পাওয়া যায় তারা দুজনই করোনা আক্রান্ত।

তিনি আরও জানান, সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোক পাঠিয়ে করোনা ওই বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে আতঙ্কে আছেন মাসুমদিয়া ইউনিয়নবাসী। কারণ, আক্রান্ত দুজনই এলাকায় আসার পর হাট-বাজার, দোকানপাট সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের