কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০২০, ০৩:১০আপডেট : ২৪ মে ২০২০, ০৩:১৩

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে হ্যাপি আক্তার (১৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকালে মুমূর্ষু অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত‌‌্যু হয়।

জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়ার পর করোনাভাইরাস সন্দেহে ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর করোনাভাইরাসে তার মৃত্যু হয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মৃত হ্যাপি আক্তার জেলার নিকলী উপজেলার সিংপুর গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী।

জানা যায়, হ্যাপি আক্তারের শুক্রবার (২২ মে) সন্ধ্যার দিকে শ্বাসকষ্ট দেখা দেয়। পরে গভীর রাতে শ্বাসকষ্টের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে শনিবার (২৩ মে) ভোরে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে কিশোরগঞ্জে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে শেষে সেখান থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের
সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের
সংবিধানে ঈমান-আস্থা ও সালাত চালুর দাবি, ‘ধর্ম ব্যক্তিগত বিষয়’ বললেন স্পিকার
সংবিধানে ঈমান-আস্থা ও সালাত চালুর দাবি, ‘ধর্ম ব্যক্তিগত বিষয়’ বললেন স্পিকার
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা