রাঙামাটিতে আরও ১০ জনের করোনা শনাক্ত

রাঙামাটি প্রতিনিধি
২৪ মে ২০২০, ০৫:৪৬ আপডেট : ২৪ মে ২০২০, ০৫:৫৫

রাঙামাটি রাঙামাটিতে দুই দফায় নতুন করে ১০ জন করোনায় আক্রান্তের তথ্য পাওয়া গেছে। শনিবার (২৩ মে) রাতে দুই স্থান থেকে আসা রিপোর্টে এই আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

শনিবার রাত সাড়ে এগারোটায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে ৩৯ জনের রিপোর্ট আসে। তার মধ্যে এই দুই জনের রিপোর্ট পজিটিভ মিলে। বাকি ৩৭ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এদের মধ্যে দুই জনই রাঙামাটি শহরের প্রবেশপথ মানিকছড়ি ও কাউখালী উপজেলার। আক্রান্ত দুই জনের একজন পুরুষ, অন্যজন নারী।

এরপর রাত ১২টায় চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে আসা মোট ৪৬টি রিপোর্টের মধ্যে ৮টি পজিটিভ এবং ৩৮টি নেগেটিভ আসে। এই রিপোর্টের আক্রান্তদের সম্পর্কে বিস্তারিত কিছু তাৎক্ষণিক জানা যায়নি।

ডা. মোস্তফা কামাল জানান, নতুন ১০ জনসহ রাঙামাটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৫৬। এদের মধ্যে প্রথম আক্রান্ত চার জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং ১৪ দিনের চূড়ান্ত হোম কোয়ারেন্টিনে আছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
ট্রেনে ওয়াশরুম ব্যবহারে সংক্রমণ এড়াবেন কীভাবে?
ট্রেনে ওয়াশরুম ব্যবহারে সংক্রমণ এড়াবেন কীভাবে?
লালনের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উদ্বোধন আজ
লালনের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উদ্বোধন আজ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ