চিকিৎসক দম্পত্তিসহ সিরাজগঞ্জে নতুন ৫ জনের করোনা শনাক্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০২০, ২২:০৭আপডেট : ২৪ মে ২০২০, ২২:১৬

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট) চিকিৎসক দম্পত্তিসহ সিরাজগঞ্জে আরও পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ এসএম হুমায়ুন কবীর জানান, শনিবার (২৩ মে) রাতে সর্বশেষ এই পাঁচ জনসহ জেলায় এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম রবিবার জানান, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আক্রান্ত চিকিৎসক দম্পত্তি বর্তমানে ঢাকায় হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তারা সুস্থ আছেন বলে জানা গেছে।

এদিকে, শনিবার রাতে সিরাজগঞ্জ সদর পৌরসভার দত্তবাড়ি ও গোশালায় আক্রান্ত দুজনের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান ও আবু জাফর নয়ন জানান, শনিবার রাতে ওই দুজনের বাড়িতে লেভেল ও লাল পতাকা ঝুলিয়ে দিয়ে বাড়ি দুটি চিহ্নিত করা হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান