কক্সবাজারে আরও ৪ রোহিঙ্গাসহ ৪৯ জনের করোনা পজিটিভ

কক্সবাজার প্রতিনিধি
২৫ মে ২০২০, ০৬:৪৫আপডেট : ২৫ মে ২০২০, ০৬:৫২

কক্সবাজার কক্সবাজারে আরও চার রোহিঙ্গা সদস্যসহ ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (২৪ মে) কক্সবাজার মেডিক্যাল কলেজে করোনা টেস্টে ১৮২ জনের স্যাম্পলের মধ্যে নতুন করে ৪৯ জনের ফল পজিটিভ পাওয়া গেছে। এছাড়া আরও ১৯ জন আক্রান্ত রোগীর ফলোআপে পজিটিভ ফল এসেছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন শনাক্তের মধ্যে রোহিঙ্গা চার জন ছাড়াও কক্সবাজার সদর উপজেলার ১১ জন, উখিয়া উপজেলার তিন জন, পেকুয়ায় সাত জন, চকরিয়ায় ১৮ জন, টেকনাফের চার জন, নাইক্ষ্যংছড়ির দুই জন রয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে গত ৫৩ দিনে মোট পাঁচ হাজার ২৪৭ জন সন্দেহভাজন রোগীর করোনা টেস্ট হয়েছে। এতে ৪৩৩ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে মহেশখালীতে ২৭ জন, টেকনাফে ১৫ জন, উখিয়ায় ৪৪ জন, রামুর সাত জন, চকরিয়ায় ১২৪ জন, কক্সবাজার সদরে ১১৩ জন, কুতুবদিয়ার এক জন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছে। এর সঙ্গে রয়েছে ২৫ জন রোহিঙ্গা সদস্য। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে