সাদ এরশাদের সহকারীর করোনা শনাক্ত, ‘পল্লিনিবাস’ লকডাউন

রংপুর প্রতিনিধি
২৫ মে ২০২০, ০৯:২১আপডেট : ২৫ মে ২০২০, ০৯:৩৫

পল্লিনিবাস জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর নগরীর দর্শনা এলাকার ‘পল্লিনিবাস’ বাসভবনটি লকডাউন করেছে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ। এরশাদের ছেলে রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সাদ এরশাদের ব্যক্তিগত সহকারীর করোনা শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার স্ত্রীসহ সাদ এরশাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার সহকারী আব্দুল্লাহিল বাকী কিসলুর করোনা পজিটিভ হওয়ায় রাতেই পল্লিনিবাস বাসভবনটি লকডাউন করে দেওয়া হয়।

সিভিল সার্জন হিরম্ব কুমার জানিয়েছেন, সহকারী কিসলুর করোনার পজিটিভ হওয়ায় সাদ এরশাদ ও তার স্ত্রীকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তাদের দুজনকেই বাসা থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে।

মঙ্গলবার সাদ ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য বিভাগ। এরপর রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে তা পরীক্ষা করা হবে। এমনটাই জানিয়েছেন সাদ এরশাদের অপর এক বিশেষ সহকারী ইসমাইল হোসেন প্রিন্স।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সাদ এরশাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে খাদ্য বিতরণ করছেন। এজন্য তারা পল্লিনিবাসে অবস্থান করছেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম