রংপুরে সামাজিক দূরত্ব মেনে ঈদের জামাত অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি
২৫ মে ২০২০, ২১:০৬আপডেট : ২৫ মে ২০২০, ২১:২৩

রংপুরে মসজিদে ঈদের নামাজ আদায়

বিভাগীয় নগরী রংপুরে পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কোর্ট জামে মসজিদে। এখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন।

এখানে নামাজে অংশ নেন বিভাগীয় কমিশনার তরিকুল ইসলাম, জেলা প্রশাসক আসিব আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ।

সরেজমিন দেখা গেছে, করোনা  মহামারির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজে শরিক হন মুসল্লিরা। এছাড়াও মসজিদের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজারসহ সাবান দিয়ে হাত ধুয়ে তাদের মসজিদে প্রবেশ করতে দেখা গেছে। 

নামাজ শেষে করোনা মহামারির কবল থেকে দেশকে রক্ষাসহ দেশের সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এদিন নগরীতে প্রায় ৬শ’মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান