আরও দুই চিকিৎসকসহ ৮ জনের করোনা শনাক্ত

বগুড়া প্রতিনিধি
২৫ মে ২০২০, ২৩:৪১আপডেট : ২৫ মে ২০২০, ২৩:৪৯

বগুড়া বগুড়ায় নতুন করে দুই চিকিৎসক, এক জনপ্রতিনিধিসহ আট জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার বিভিন্ন স্থানে ১৭৯ জনের করোনা শনাক্ত হলো। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার (২৫ মে) রাতে এ তথ্য জানান।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, ঈদের দিন সোমবার রাত ৯টায় বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। বগুড়ার ৭৬ জনের মধ্যে আট জন করোনা পজিটিভ এবং বাকি নেগেটিভ ১৮ জন জয়পুরহাটের।

এ নিয়ে বগুড়ায় মোট ১৭৯ জনের কারোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে বগুড়া সদরের শহরের নিশিন্দারা উপশহর এলাকার এক চিকিৎসক, ঢাকা ফেরত শহরের নাটাইপাড়ার দু’জন ও ছয়পুকুরিয়া এলাকার এক জনপ্রতিনিধি রয়েছেন। রংপুর ফেরত সোনাতলার উপজেলার পাকুল্লা গ্রামের একজন ও আগুনিয়াতাইড় এলাকার একজন। সারিয়াকান্দির একজন এবং নন্দীগ্রামের বাসিন্দা বগুড়া শজিমেক হাসপাতালের একজন নারী চিকিৎসক।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, একজন মারা যাওয়ায় ও ১৬ জন সুস্থ হওয়ায় বর্তমানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিট এবং নিজ নিজ বাড়িতে ১৬২ জন চিকিৎসাধীন রয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের