ভোলায় করোনা উপসর্গ নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

ভোলা প্রতিনিধি
২৭ মে ২০২০, ০০:২৬আপডেট : ২৭ মে ২০২০, ০০:২৮

ভোলা

ভোলা সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম হাবিবুর রহমান (৬৫)। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়।

তার বাড়ি ভোলা শহরের  ওয়েস্টার্ন পাড়া এলাকায়।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এরপর অক্সিজেন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। গত কয়েক দিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

এদিকে তার করোনা পরীক্ষার জন্য  নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সিরাজ উদ্দিন। তাকে নিয়ম মেনে দাফনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম