গৃহবধূর লাশ নিলো না পরিবার, দাফন করলো পুলিশ

নরসিংদী প্রতিনিধি
২৯ মে ২০২০, ২০:৫৪ আপডেট : ২৯ মে ২০২০, ২০:৫৮

গৃহবধূর লাশ নিলো না পরিবার, দাফন করলো পুলিশ

নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মৃত্যুবরণ করা ফেরদৌসী বেগম (২৭) নামে এক গৃহবধূর লাশ পরিবারের লোকজন গ্রহণ না করায় দাফন করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) নরসিংদী মডেল থানার পুলিশের উদ্যোগে পৌর কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন গৃহবধূ ফেরদৌসী বেগম। তিনি ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার খাল্লা গ্রামের মালদ্বীপ প্রবাসী আল আমিনের স্ত্রী এবং নরসিংদী শহরের শালিধা মহল্লার ভাড়াটিয়া।

নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পঞ্চম শ্রেণি পড়ুয়া এক সন্তানসহ শালিধা মহল্লার একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন ওই গৃহবধূ। তিন দিন ধরে তার বমি ও খাবারে অরুচিসহ বিভিন্ন লক্ষণ দেখা দেয়। পরে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ মাথা ব্যথা ও শ্বাসকষ্টজনিত কারণে নরসিংদী সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন তিনি। সন্ধ্যায় শ্বাসকষ্ট বেড়ে গেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। করোনায় তার মৃত্যু হয়েছে এমন ভয়ে স্বামীর পরিবার ও বাবার বাড়ির লোকজন লাশ গ্রহণ করতে রাজি হননি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জেলা স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের অবহিত করেন। খবর পেয়ে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে রাতেই লাশ গ্রহণ করেন নরসিংদী মডেল থানার ওসি মো. সৈয়দুজ্জামান। পরে শুক্রবার সকালে নরসিংদী পৌর কবরস্থানে জানাজা শেষে লাশ দাফন করে পুলিশ।

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, থামছেই না আফটারশক
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল