গড়াই নদীতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার দেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ মে ২০২০, ২২:১০আপডেট : ২৯ মে ২০২০, ২২:১৩

গড়াই নদীতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার দেহ উদ্ধার

কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা রাফসানের (৩০) মৃতদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। নিখোঁজের ১৩ ঘণ্টা পর শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়ার ঘাট ড্রেজিং পয়েন্টে তার মৃতদেহ ভেসে ওঠে।

নিহত রাফসান শহরের থানাপাড়া এলাকার মৃত রেজাউল হকের ছেলে। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে শহরের ঘোড়াঘাট সংলগ্ন গড়াই নদীতে পাঁচ বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন রাফসান। পরবর্তীতে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কুষ্টিয়ায় এসে রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে তাকে খুঁজে পায়নি। শুক্রবার সকালে রাফসানের মৃতদেহ নিখোঁজ হওয়ার স্থান থেকে কিছু দূরেই ড্রেজিং পয়েন্টে ভেসে ওঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় রাফসানের মৃতদেহটি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিখোঁজ ব্যক্তির মরদেহ সকালে নদীতে ভেসে উঠেছিল। স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে