পাওয়ার টিলারের পাখায় কাপড় জড়িয়ে বৃদ্ধার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ মে ২০২০, ০৭:২৫আপডেট : ৩০ মে ২০২০, ০৭:৪৩

পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদ অফিস কুষ্টিয়ায় পাওয়ার টিলারে লাগানো পাখায় জড়িয়ে সপুরা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকাবাড়ী ইউনিয়নের নান্দীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ৯নং ওয়ার্ডে সদস্য মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

নিহত সপুরা খাতুন একই গ্রামের হাজি আনসার আলী মণ্ডলের স্ত্রী।
আব্দুর রাজ্জাক জানান, সকালে সপুরা খাতুনের মেয়ে বাড়ির আঙিনায় পাওয়ার টিলারের সঙ্গে পাখা (ফ্যান) লাগিয়ে ধানের চিটা ও খড়ের উচ্ছিষ্ট পরিষ্কার করছিলেন। তখন পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত সপুরা খাতুনের শাড়ির আচল চলন্ত পাখার সঙ্গে জড়িয়ে যায়। এতে মাথায় ও গলায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ