ঠাকুরগাঁওয়ে করোনায় প্রথম মৃত্যু, আক্রান্তের নতুন রেকর্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩১ মে ২০২০, ০৫:১৫আপডেট : ৩১ মে ২০২০, ০৬:২৩

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত প্রথম রোগীর (৮০) মৃত্যু হয়েছে। মৃত নারী রাণীশংকৈল উপজেলার বাসিন্দা। ঢাকা ফেরত ওই নারী নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এর আগে করোনা উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হলেও, তাদের নমুনা পরীক্ষার ফল এখনও জেলা স্বাস্থ্য বিভাগে জমা হয়নি। 

এদিকে জেলায় একই দিনে নতুন করে সর্বোচ্চ ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, বালিয়াডাঙ্গীতে ২ জন, রাণীশংকৈলে ৫ জন, পীরগঞ্জে ৪ জন ও হরিপুর উপজেলায় ৩ জন। আক্রান্তদের মধ্যে ১৩ জন নারী, ১০ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৯ জনে।

শনিবার (৩০ মে) রাত ৯টায় এসব তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

তিনি বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, শের-ই-বাংলা নগর, ঢাকা এবং এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় নতুন করে ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।এদের মাঝে রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকা ফেরত একজন মহিলা নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে।

এদিকে দোকানপাট ও অফিস আদালত খোলার পূর্বমুহূর্তে এ ধরনের রিপোর্টে জেলায় আতঙ্ক ছড়িয়েছে। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন