বগুড়ায় চাল আত্মসাতে জড়িত আ.লীগ নেতাকে অব্যাহতি

বগুড়া প্রতিনিধি
৩১ মে ২০২০, ১৯:৫৮আপডেট : ৩১ মে ২০২০, ২০:০০

বগুড়া বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪১ বস্তা চাল আত্মসাতের মামলায় পলাতক ডিলার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টিএম সানাউল্লাহ ঝিলুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে সংগঠন থেকে বহিষ্কার করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু রবিবার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে জানান, সরকারের চাল আত্মসাতের মাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া তাকে সংগঠন থেকে বহিষ্কার করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিএম সানাউল্লাহ ঝিলু কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। তিনি ১০ টাকা কেজি দরের ৫০ কেজি ওজনের ৪১ বস্তা চাল দরিদ্রদের মাঝে বিতরণ না করে তার চালকলে রাখেন। ঈদের আগের দিন কালোবাজারে বিক্রির জন্য কাজিপাড়া এলাকার চালকল থেকে সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। স্থানীয় জনগণ টের পেয়ে এগিয়ে এলে চালগুলো ফেলে লোকজন সটকে পড়ে। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ৪১ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে আসে।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে ডিলার টিএম সানাউল্লাহ ঝিলু ছিলেন না। চালগুলো সরকারের কোন কর্মসূচির তা যাচাই-বাছাই করতে খাদ্য বিভাগে বলা হয়েছে। এ ঘটনায় এসআই গাউসুল আজিম ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী