স্বাস্থ্যবিধি না মেনে লঞ্চে যাত্রী বহন, বন্দর কর্মকর্তা বরখাস্ত

চাঁদপুর প্রতিনিধি
০১ জুন ২০২০, ০৪:৩৫আপডেট : ০১ জুন ২০২০, ০৪:৩৬

স্বাস্থ্যবিধি না মেনে লঞ্চে যাত্রী বহন, বন্দর কর্মকর্তা বরখাস্ত

দীর্ঘ দুই মাস পর চাঁদপুর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার কম যাত্রী নেওয়ার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। রবিবার (৩১ মে) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। পরিস্থিতিতে সামলাতে দুপুরের পর থেকে জেলা প্রশাসন, জেলা গোয়েন্দা পুলিশ ও নৌ-পুলিশ চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী নিয়ন্ত্রণে হস্তক্ষেপ শুরু করে। লঞ্চে যাত্রী নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং টার্মিনালে উপস্থিত না থাকার দায়ে চাঁদপুর বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিআইডাব্লিটিএ। তার স্থলে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বিআইডব্লিউটিএ-এর উপপচিালক মো. আবুল বাশারকে।

বিআইডাব্লিটিএ-এর পরিচালক (নৌ-নিরাপত্তা) মো. রফিকুল ইসলাম জানান, কর্তব্য অবহেলার কারণে বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাককে বরখাস্ত করা হয়েছে। সকাল ৬টা থেকে বিভিন্ন টার্মিনালে আমাদের লোকজন থাকলেও তার জায়গায় তাকে পাওয়া যায়নি। এ কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নৌপুলিশ ও যাত্রীরা জানান, রবিবার সকাল সাড়ে ৭টায় মিতালী লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে নিয়মের বাইরে অতিরিক্ত যাত্রী নিয়ে। এরপর ঘাটে নোঙর করে এমভি রফরফ লঞ্চ যাত্রী উঠাতে থাকে। একপর্যায়ে লঞ্চটি অতিরিক্ত যাত্রী উঠালে নৌপুলিশ তাদের তিন জন স্টাফকে আটক করে। এরপর বাড়তি কিছু যাত্রী নামিয়ে দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ছাড়ে লঞ্চটি। দেড়টার পর সোনারতরির দুটি লঞ্চ এবং বিকাল ৫টায় আরেকটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছাড়ে। এসময় অনেক যাত্রীর মুখে মাস্ক ছিল না। তাছাড়া লঞ্চ কর্তৃপক্ষের পক্ষ থেকেও দেখা যায়নি বিশেষ কোনও ব্যবস্থা। অতীতের মতো স্বাভাবিকভাবেই যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম জানান, যাত্রীদের চাপ সকালে অনেক বেশি ছিল।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য আমরা শনিবার লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। এখন তারা যদি তা অমান্য করে, তাহলে আমরা আরও কঠোর হবো।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের