হাঁসের খামারে অজগর

রাজবাড়ী প্রতিনিধি
০২ জুন ২০২০, ০৫:০৫আপডেট : ০২ জুন ২০২০, ১৭:১৭

হাঁসের খামারে অজগর রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে একটি হাঁসের খামার থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর পেয়ে অজগরটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

রবিবার (৩১ মে) সকালে নিমতলা গ্রামের টিটু খানের হাঁসের খামার থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাঈদুজ্জামান খানের উপস্থিতিতে সাপটিকে রাজবাড়ীর সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

রাজবাড়ীর সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ফরেস্টার (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন জানান, স্থানীয়রা সাপটি উদ্ধার করে হস্তান্তর করে। বিভাগীয় বন কর্মকর্তা খুলনার বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। সাপটি সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হবে। বর্তমানে সাপটি আমাদের হেফাজতে রয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাঈদুজ্জামান খান জানান, সাপটিকে উদ্ধারের খবর পেয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে তার নির্দেশনা অনুযায়ী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সুবিধা মতো সময়ে সাপটি অবমুক্ত করবেন।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মমতার সমর্থন পেয়েই গ্রেফতার নন্দীগ্রামের সেই প্রার্থী
মমতার সমর্থন পেয়েই গ্রেফতার নন্দীগ্রামের সেই প্রার্থী
খুলনার ‘সন্ত্রাসী’ ডালিম ২ সহযোগীসহ গ্রেফতার
খুলনার ‘সন্ত্রাসী’ ডালিম ২ সহযোগীসহ গ্রেফতার
পরীক্ষায় এআইয়ের ব্যবহার: ঢাবির ছাত্রদল ও শিবির নেতার শাস্তি
পরীক্ষায় এআইয়ের ব্যবহার: ঢাবির ছাত্রদল ও শিবির নেতার শাস্তি
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী