চাঞ্চল্যকর কেয়া হত্যা মামলার আসামি আজিম গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
০৩ জুন ২০২০, ১৭:৫৯আপডেট : ০৩ জুন ২০২০, ১৮:০১

চাঞ্চল্যকর কেয়া হত্যা মামলার আসামি আজিম গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর কেয়া হত্যা মামলার ৩ নম্বর আসামি আজিম উদ্দীন (১৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দিনগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী আবুল খায়ের উপজেলার বালিয়াডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করে। আজিম উদ্দীন ত্রিলোচনপুর গ্রামের আজগর আলীর ছেলে।

তদন্তকারী কর্মকর্তা কাজী আবুল খায়ের জানান, ত্রিলোচনপুর গ্রামের সামাউল মণ্ডলের মেয়ে কেয়া খাতুন (১৬) গত ২৬ ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়। এই ঘটনায় থানায় ১ মার্চ একটি জিডি হয়। নিখোঁজের ১৭ দিন পর ত্রিলোচনপুর গ্রামের একটি কলাক্ষেত থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তার পরিহিত জামা-কাপড় দেখে লাশ শনাক্ত করেন পিতা।

এই ঘটনায় থানায় নিহতের পিতা সামাউল মণ্ডল বাদী হয়ে কালীগঞ্জ থানায় ত্রিলোচনপুর গ্রামের মিলন, ইস্রাফিল ও আজিম উদ্দীনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ১ নম্বর আসামি মিলন ও ২ নম্বর আসামি ইস্রাফিলকে গ্রেফতার করা হয়। তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি ৩ নম্বর আসামিকেও মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম