মাস্ক না পরায় ৩৭ মামলা, ৩৯ জনকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি
০৪ জুন ২০২০, ১৫:৫৫আপডেট : ০৪ জুন ২০২০, ১৬:৩৮

বাগেরহাট

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে বাগেরহাটে ৩৭টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই মামলায় ৩৯ জনকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেয়। মুখে মাস্ক ব্যবহার না করার অভিযোগে এই জরিমানা করা হয়।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটে ৩০টি ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ পথে বেরোলে তাকে আমরা কোনও ছাড় দিচ্ছি না। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা ৩৭টি মামলা করেছেন। এসময়ে দণ্ডিতদের কাছ থেকে ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এই নিয়ে গত ৪৮ ঘণ্টায় ৭২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম