করোনা উপসর্গ নিয়ে সামেকের আইসোলেশনে নারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ জুন ২০২০, ১৬:৩৫আপডেট : ০৫ জুন ২০২০, ০৩:৪৬

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালের আইসোলেশনে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

মৃত নারীর নাম আখিরন বিবি (৪৩)। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শাজাহান আলীর স্ত্রী ও বিনেরপোতা গ্রামের রহমত আলীর মেয়ে।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ভবতোষ কুমার মন্ডল জানান, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়াবেটিস নিয়ে আখিরন বিবি বুধবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন।  তবে ভর্তির সময়ে তার ডায়াবেটিস মাত্রাতিরিক্ত বেশি ছিল।  এরপর দুপুর সাড়ে ১২টার দিকে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি জানান, ওই নারীর নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। যথাযথ নিয়ম মেনেই তার লাশ দাফনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জনের রিপোর্টই নেগেটিভ এসেছে। এদিকে, সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি