মানিকগঞ্জে আরও ৮৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৮৫

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০২০, ২২:৫৩আপডেট : ০৫ জুন ২০২০, ২২:৫৪

মানিকগঞ্জে আরও ৮৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৮৫

গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে নতুন করে আরও ৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৮৫ জন। শুক্রবার (৫ জুন) রাত সোয়া ৮টায় এই তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

তিনি বলেন, 'গত ২ ও ৩ জুন মানিকগঞ্জ থেকে ২৫৭ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল। সেই ২৫৭টির রিপোর্ট আজ পাওয়া গেছে। এতে ৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২৮ জন, সাটুরিয়া উপজেলায় ২৪ জন, শিবালয় উপজেলায় ১৩ জন, ঘিওর উপজেলায় ৮ জন, সিংগাইর উপজেলায় ৭ জন, হরিরামপুর উপজেলায় ৬ জন এবং দৌলতপুর উপজেলায় রয়েছেন ২ জন।'

তিনি বলেন, 'এ পর্যন্ত মোট তিন হাজার ১৪৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুই হাজার ৭৬৪টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেলো ২৮৫ জনের দেহে। আক্রান্তদের মধ্যে ১৮ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ২০৩ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।'

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন এবং সুস্থ হয়েছেন ৫৬জন। এছাড়া জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম