বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৬ জুন ২০২০, ১৭:১৯আপডেট : ০৬ জুন ২০২০, ১৭:২০

বগুড়া বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার ( ৬ জুন) সকালে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশনে সাবেক পরিসংখ্যান কর্মকর্তা এজেএম ইদ্রিস আলী (৬৭) ও সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম (৫৬) মারা গেছেন। এ নিয়ে দু’দিনে করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হলো। এর আগে সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুলসহ দু’জন মারা যান। করোনাভাইরাসে এখন পর্যন্ত বগুড়ায় সাতজন ও ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে বিভিন্ন হাসপাতালে পাঁচজন মারা গেছেন।
এছাড়া উপসর্গ নিয়ে শনিবার সকালে জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হতে গিয়ে শহরের নাটাইপাড়ার গোলাম রব্বানী বাবুল (৬০) মৃত্যুবরণ করেন। মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল এর সত্যতা নিশ্চিত করেছেন। কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার অর্গানাইজার মিজানুর রহমান জানান, তারা শনিবার মৃত তিনজনের জানাজা ও দাফনের ব্যবস্থা করেছেন।
ডা. শফিক আমিন কাজল জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহরের রিয়াজ কাজী লেনের বাসিন্দা দুপচাঁচিয়া উপজেলার সাবেক পরিসংখ্যান কর্মকর্তা এজেএম ইদ্রিস আলী শনিবার ভোর ৫টায় মারা যান। তিনি কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে নমুনা দেন। ২ জুন পাওয়া রিপোর্টে করোনা পজিটিভ হন।
তিনি আরও জানান, শনিবার বেলা ১০টার দিকে বগুড়া কলেজের সাবেক সহকারী অধ্যাপক ধাওয়াপাড়া গ্রামের আশরাফুল ইসলাম মারা গেছেন। তিনি উপসর্গ নিয়ে গত ৩০ মে শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১ জুন তার করোনা ধরা পড়লে পরদিন আইসোলেশনে স্থানান্তর করা হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম