আম কুড়াতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৬ জুন ২০২০, ১৭:২৪আপডেট : ০৬ জুন ২০২০, ১৭:২৪

বগুড়া

বগুড়ার শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে একটি বাড়ির খোলা সেপসিট ট্যাংকের পানিতে ডুবে দুই শিশু চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যার দিকে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের চান্দাইর গ্রামে এই ঘটনা ঘটে। রাতে লাশ দুটি ভেসে উঠলে উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, কেউ অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মৃত শিশুরা হলো- শিবগঞ্জ উপজেলার চান্দাইর গ্রামের আরিফুল ইসলামের ছেলে আজিম উদ্দিন (৪) ও তার ভাই শরিফুল ইসলামের ছেলে আবু সুফিয়ান (৩)।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হালকা ঝড়-বৃষ্টি হচ্ছিলো। তখন শিশু আজিম ও তার চাচাতো ভাই সুফিয়ান বাড়ির কাছে গাছের কাছে আম কুড়াতে যায়। এরপর তারা নিখোঁজ হয়। অনেক খুঁজে তাদের সন্ধান পাওয়া যায়নি। রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী সোলায়মান আলীর বাড়ির পেছনে সেপটিক ট্যাংকের কূপের পানিতে দুই শিশুর লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

জানা যায়, সোলায়মান আলী ময়লা পরিষ্কার করার জন্য সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে রাখেন। বৃষ্টি হওয়ায় মিস্ত্রিরা কাজ শেষ করতে পারেননি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী