খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৫, ১২:৩৬আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১২:৩৬

খুলনার সোনাডাঙ্গায় অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকা এক নারীকে চিকিৎসাসেবা দিয়েছে সুপারশপ ‘স্বপ্ন’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ২ জুলাই রাতে সোনাডাঙ্গা আউটলেটের সামনে তাসলিমা খাতুন (৫০) নামে ওই নারীকে আহত ও অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন দায়িত্বরত কর্মীরা। পরে তাকে খাবার ও পানি দেওয়া হয়। মাথায় গুরুতর আঘাত থাকায় ক্ষত স্থানে সংক্রমণের আশঙ্কা দেখা দেয়।

‘স্বপ্ন’র প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, বিষয়টি জানার পর কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিস সহযোগিতা করে।

‘স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘ওই নারীর মাথায় কে বা কারা আঘাত করলো, তা খুঁজে দেখা জরুরি। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করবে।’

৪ জুলাই থেকে তাসলিমা খাতুন চিকিৎসা সেবা পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের