গণপরিবহনের ভাড়া: টিকিটে কম, আদায় বেশি

বরিশাল প্রতিনিধি
০৬ জুন ২০২০, ২০:০২ আপডেট : ০৬ জুন ২০২০, ২০:০২

গণপরিবহনের ভাড়া: টিকিটে কম, আদায় বেশি

বরিশালে স্বাস্থ্যবিধি উপেক্ষাসহ সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে দূরপাল্লা রুটের বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে। অতিরিক্ত ভাড়া আদায় করা হলেও টিকিটে লেখা হচ্ছে নির্ধারিত ভাড়া। এছাড়া গণপরিবহনে মাস্কবিহীন যাত্রী বাড়ছে প্রতিনিয়ত। জীবানুনাশক স্প্রেসহ স্বাস্থ্যবিধি বাস্তবায়নে তেমন কোনও উদ্যোগ নেই সংশ্লিষ্টদের।

শনিবার (৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি যাত্রীবাহী বাস থেকে ১৯ হাজার টাকা এবং মাস্ক না পরায় এক যাত্রীকে দুইশ’ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে র‌্যাবের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

শুরুতে ভ্রাম্যমাণ আদালত নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে অভিযান চালানো হয়। এসময় ঢাকা থেকে আগত সাকুরা পরিবহন, জিএস এবং অন্তরা পরিবহনের যাত্রীরা ভ্রাম্যমাণ আদালতের কাছে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেন। সাকুরা পরিবহনে টিকিটে ৯৬০ টাকা ভাড়া লেখা হলেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হয় ১২০০ টাকা।

এছাড়া জিএস পরিবহন এবং অন্তরা পরিবহনেও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ করেন যাত্রীরা। এসময় ভ্রাম্যমাণ আদালত ওই তিনটি বাস থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত নগরীর কাশীপুর এবং নতুনবাজার এলাকায় স্থানীয় ও অভ্যন্তরীণ রুটের বিভিন্ন থ্রি-হুইলারে স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করেন। এসময় ফেস মাস্কবিহীন যাত্রীদের নিজ নিজ পকেটের টাকা দিয়ে মাস্ক কিনে পড়তে বাধ্য করাসহ করোনা সংক্রামণ এড়াতে সবাইকে সচেতন ও সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম
দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম
খুলনায় চলতি বছরে ৩৯ খুন, অপরাধ ঠেকাতে পুলিশের নতুন কৌশল
খুলনায় চলতি বছরে ৩৯ খুন, অপরাধ ঠেকাতে পুলিশের নতুন কৌশল
পর্যটকদের জন্য খুলছে আলবেনিয়ার প্রাচীন পাথরের বাড়ির দরজা
পর্যটকদের জন্য খুলছে আলবেনিয়ার প্রাচীন পাথরের বাড়ির দরজা
সুইজারল্যান্ডের অনুভূতি মিলবে ভারতের যে ৫ পর্যটনকেন্দ্রে
সুইজারল্যান্ডের অনুভূতি মিলবে ভারতের যে ৫ পর্যটনকেন্দ্রে
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’