খুলনায় চলতি বছরে ৩৯ খুন, অপরাধ ঠেকাতে পুলিশের নতুন কৌশল

খুলনা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ১০:১৮ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১০:১৮

খুলনা জেলার নয়টি থানা এলাকায় চলতি বছরের ১০ মাসে ৩৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নভেম্বরের প্রথম পাঁচ দিনেই আরও তিনটি হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে এ বছর এ পর্যন্ত জেলায় ৩৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে অপরাধ নিয়ন্ত্রণে ব্লক রেইড অভিযান চালানোর পরিকল্পনা করছে জেলা পুলিশ। শিগগিরই এ অভিযান শুরু হতে পারে।

খুলনা জেলার এসপি সরদার ওমর ফারুক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে। সামনে ব্লক রেইড অভিযানের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মোটরসাইকেলকেন্দ্রিক অভিযান জোরদার করা হচ্ছে। বিভিন্ন থানার সীমানাসংলগ্ন এলাকাতেও সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট থেকে ৯ নভেম্বর পর্যন্ত বিশেষ অভিযানে ৩৫৯টি মামলায় ৫৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আরও ৬২২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এই সময়ে নয়টি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে আসামিদের মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রূপসা থানার আলোচিত আব্দুর রহমান বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৪) হত্যা মামলাও রয়েছে। এ ছাড়া একটি দস্যুতার মামলার রহস্য উদ্ঘাটন করে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তেরখাদা থানার একটি গণধর্ষণ মামলার রহস্য উদ্ঘাটন করে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ছয়টি ধর্ষণ মামলার আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে এবং তিনটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ১২৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় ১৮০ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ১০ কেজি ৫৬৯ গ্রাম গাঁজা, সাতটি গাঁজাগাছ, ৩ হাজার ৬৩১টি ইয়াবা বড়ি, বিদেশি মদ ছয় বোতল, দেশি মদ ছয় বোতল, ৫৩ দশমিক ৫০ লিটার চোলাই মদ এবং চার বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অস্ত্রসংক্রান্ত চারটি মামলা এবং জিডির ভিত্তিতে আরও দুটি অস্ত্র উদ্ধারের ঘটনা রয়েছে। এসব অভিযানে পিস্তল, কাটা রাইফেল, কার্তুজ, ওয়ান শুটারগান, গুলি ও একটি পুরোনো রামদা উদ্ধার করা হয়েছে। চারটি অস্ত্র মামলায় পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ড ৩৯টি

জেলা পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত খুলনার নয়টি থানা এলাকায় ৩৬টি হত্যাকাণ্ডের ঘটনায় ৩৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৫১ জনের নাম উল্লেখ করে মোট ৭৬ থেকে ৭৭ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার হয়েছেন ২৯ জন।

মাসভিত্তিক হিসাবে, মার্চে সবচেয়ে বেশি সাতটি হত্যাকাণ্ড ঘটেছে। এ ছাড়া জুলাইয়ে পাঁচটি, জানুয়ারি, এপ্রিল ও সেপ্টেম্বরে চারটি করে, মে ও অক্টোবরে তিনটি করে এবং ফেব্রুয়ারি, জুন ও আগস্টে দুটি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নভেম্বরের প্রথম পাঁচ দিনেও আরও তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

থানাভিত্তিক হিসাবে, রূপসায় সবচেয়ে বেশি ১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া দিঘলিয়া, পাইকগাছা ও কয়রায় পাঁচজন করে, ডুমুরিয়া ও বটিয়াঘাটায় তিনজন করে, তেরখাদায় দুজন এবং ফুলতলায় একজন নিহত হয়েছেন। দাকোপ থানায় এ সময়ে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।

জেলা পুলিশ আরও জানায়, বিভিন্ন অভিযানে সাতটি একনলা বন্দুক, সাতটি পাইপগান, একটি দোনলা বন্দুক, পাঁচটি ওয়ান শুটারগান, পাঁচটি পিস্তল ও একটি রিভলভার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৭৫ রাউন্ড বন্দুকের কার্তুজ, ১০টি কার্তুজের খোসা, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড লেড বুলেট, ৬০ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি লোহার হাতুড়ি, চাইনিজ কুড়ালসদৃশ পাঁচটি লোহার বস্তু, একটি ধারালো হাসুয়া, সাতটি কাঠের হকিস্টিক ও একটি পুরোনো রামদা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১৯টি মামলা হয়েছে এবং ৩৯ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, খুলনায় ২০২১ সালে ৩০টি, ২০২২ সালে ২২টি, ২০২৩ সালে ২১টি, ২০২৪ সালে ৩১টি এবং ২০২৫ সালে ৪৯টি হত্যা মামলা হয়েছিল।

/আরএইচ/
সম্পর্কিত
১০ বাহিনীর রাজত্ব, সন্ধ্যা হলেই নামে আতঙ্ক
‘বোমা সন্দেহে’ দুধের কৌটা পাহারায় পুলিশ
অস্ত্রের ছবি দেখিয়ে প্রাণনাশের হুমকি-চাঁদাবাজি, কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ গ্রেফতার
সর্বশেষ খবর
বাংলাদেশের বিপক্ষে সেই লাল কার্ড, আজ শ্রীলঙ্কার ডাগআউটে কী হবে
বাংলাদেশের বিপক্ষে সেই লাল কার্ড, আজ শ্রীলঙ্কার ডাগআউটে কী হবে
বয়স লুকিয়েও এড়ানো যাবে না ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্ট
বয়স লুকিয়েও এড়ানো যাবে না ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্ট
দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম
দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম
পর্যটকদের জন্য খুলছে আলবেনিয়ার প্রাচীন পাথরের বাড়ির দরজা
পর্যটকদের জন্য খুলছে আলবেনিয়ার প্রাচীন পাথরের বাড়ির দরজা
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’