পরিবারের ১০ সদস্যসহ সংসদ সদস্য করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জুন ২০২০, ১২:২৫ আপডেট : ১১ জুন ২০২০, ১২:৩২



করোনাভাইরাস চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এবং তার পরিবারের ১০ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার (১০ জুন) নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।


আক্রান্তদের মধ্যে সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদের স্ত্রী, বড় মেয়ে, বড় মেয়ের স্বামী, তিন নাতী ও দুই গৃহকর্মী রয়েছেন বলে সিভিল সার্জন জানান।
ডা. সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লালখান বাজারের বাসা থেকে সংসদ সদস্যের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। এরপর বুধবার বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষায় তিনিসহ তার পরিবারের কয়েকজন সদস্যের করোনা শনাক্ত হয়। তারা সবাই মোছলেম উদ্দিন আহমেদের সঙ্গে লালখানবাজার বাসায় থাকতেন। করোনা আক্রান্ত হলেও তারা সুস্থ রয়েছেন।
তিনি আরও জানান, তাদের পরিবারের সবার নমুনা পরীক্ষা এখনও শেষ হয়নি। বাকিদের আজ (বৃহস্পতিবার) পরীক্ষা করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিরোজপুরে দেড় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে আগুন, পুড়লো পাঁচ দোকান
পিরোজপুরে দেড় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে আগুন, পুড়লো পাঁচ দোকান
সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক