বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৫, ০২:৩৮আপডেট : ১৭ মে ২০২৫, ০২:৩৮

রাজধানীর বাড্ডা থানাধীন দক্ষিণ আনন্দনগরে একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

দগ্ধরা হলেন— তোফাজ্জল মিয়া (৩২), তার স্ত্রী মানসুরা বেগম (২৪), ও তাদের তিন মেয়ে: তানিশা (১২), মিথিলা (৮) ও তানজিলা (৪)। তারা সবাই দক্ষিণ আনন্দনগরের আনসার ক্যাম্প বাজারসংলগ্ন একটি ভাড়া বাসার নিচতলায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, ওই পরিবারের রান্নাঘরের গ্যাসলাইনে লিকেজ ছিল। রাতে ম্যাচ জ্বালানোর সঙ্গে সঙ্গে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো ঘরে আগুন ধরে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে রাত ১টার দিকে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

দগ্ধের বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘রাতের দিকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ অবস্থায় পাঁচ জনকে আনা হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য। তাদের শরীরের বিভিন্ন অংশে পোড়ার ক্ষত রয়েছে। প্রাথমিক ড্রেসিং চলছে। কার কী পরিমাণ দগ্ধ হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।’

দগ্ধ তোফাজ্জলের বাড়ি ঠাকুরগাঁও জেলার চিলারং থানায়। তিনি পেশায় একজন শ্রমিক। বর্তমানে পরিবারসহ আফতাব নগরের আনন্দনগর এলাকায় ভাড়া থাকতেন।

/এআইবি/এবি/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম