রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৫, ০২:২১আপডেট : ১৭ মে ২০২৫, ০২:৪৫

রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় মো. বাচ্চু (৪৮) নামে এক চালককে হত্যা করে তার সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) ভোররাতে পল্লবীর ১২ নম্বরের ডিওএইচএস মোড়ে এ ঘটনা ঘটে।

পরে সকালে সাড়ে ৯টার দিকে পল্লবী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত অটোরিকশাচালকের সহকর্মী মো. বেলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা মেট্রো-দ-১১-১০৬৭ নম্বর গাড়িটি দিনে আমি চালাতাম ও রাতে বাচ্চু চালাতো। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাচ্চুর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরে সকালে তার মরদেহ পল্লবীর ১২ নম্বর ডিওএইচএস মোড়ে রাস্তায় পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। সেখানে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় লাশ রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছে।’

বেলাল আরও বলেন, ‘ছিনতাইকারীরা বাচ্চুকে হত্যা করে তার সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশাটা ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে শনিবার পল্লবী থানা মামলা করা হবে।’

নিহত বাচ্চুর গ্রামের বাড়ি ভোলার লালমোহনে। তিনি তার স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে মোহাম্মদপুর বছিলার শাহজালাল হাউজিং এলাকায় থাকতেন।

এ বিষয়ে জানতে শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত পল্লবী থানার ওসি নজরুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ুমকে একাধিকবার ফোন করা হলেও তারা কোনও সাড়া দেননি।

তবে রাত দেড়টার দিকে থানার দায়িত্বরত ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি রাত ৮টা থেকে ডিউটি শুরু করেছি। তবে শুনেছি সকালে ১২ নম্বর বাসস্ট্যান্ডে একটি লাশ পাওয়া গেছে।’

/এবি/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের