বাবা-মায়ের কবরের পাশে সমাহিত হলেন শেখ আব্দুল্লাহ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০২০, ২১:৪২আপডেট : ১৪ জুন ২০২০, ২৩:৩৭

গ্রামের বাড়ি গোপালগঞ্জের কেকানিয়াতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর জানাজা। ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ রবিবার (১৪ জুন) আসর নামাজের পর গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর জানাজায় উপস্থিত ছিলেন।

বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে সরাসরি তার মরদেহ গ্রামের বাড়ি কেকানিয়ায় এসে পৌঁছায়। বিকেল ৪টা ৫৫ মিনিটে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এর আগে ধর্ম প্রতিমন্ত্রী ও গোপালগঞ্জের সবার প্রিয় আব্দুল্লাহ ভাইয়ের মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে। তার মৃত্যুর খবর শোনার পর শহরের কলেজ রোডের বাসায় ও গ্রামের বাড়িতে দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সহকর্মী, নেতাকর্মী ও স্বজনেরা ছুটে যান।

তার মৃত্যুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩
গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার
গোপালগঞ্জের প্রবেশপথে চেকপোস্ট, জেলাজুড়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
চ্যাম্পিয়ন্স লিগে কঠিন চ্যালেঞ্জের সামনে রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগে কঠিন চ্যালেঞ্জের সামনে রিয়াল মাদ্রিদ
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
রংপুরে ৪ খুন: যা বলছে আসকের পর্যবেক্ষণ
রংপুরে ৪ খুন: যা বলছে আসকের পর্যবেক্ষণ
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন