শুক্রবারও খোলা থাকবে বেনাপোল বন্দর

বেনাপোল প্রতিনিধি
১৯ জুন ২০২০, ১২:১৪ আপডেট : ১৯ জুন ২০২০, ১২:১৪

বেনাপোল বন্দরের রাজস্ব দফতর ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রাখতে শুক্রবারও বেনাপোল বন্দরের কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্টসহ ৫টি সংগঠন। বুধবার (১৭ জুন) বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে জড়িত পাঁচটি সংগঠনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা বলেন, করোনার কারণে প্রায় তিন মাস বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকায় বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বেনাপোল কাস্টমস, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শুক্রবারও ভারতীয় পণ্য আমদানিতে সচল রাখার বিষয়ে একমত পোষণ করা হয়।

বন্দরের সাধারণ আমদানিকারকেরা বলেন, সপ্তাহে সাতদিন বাণিজ্য সচল রাখতে হলে বেনাপোল বন্দরের বাণিজ্যিক ব্যাংকগুলো শুক্রবারও খোলা রাখতে হবে। পণ্য চালান খালাসের এসব ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি পণ্যের রাজস্বের টাকা ও পণ্য ছাড়করণে প্রয়োজনীয় কাগজপত্র লেনদেন করতে হয়।

জানা যায়, যোগোযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ৮০ শতাংশ পণ্য আমদানি হয়ে থাকে বেনাপোল বন্দর  দিয়ে। প্রতিবছর এ বন্দর দিয়ে প্রায় ৩৫ হাজার কোটি টাকার আমদানি ও আট হাজার কোটি টাকার রফতানি বাণিজ্য হয়ে থাকে। আমদানি বাণিজ্য থেকে সরকারের প্রায় পাঁচ হাজার কোটি টাকা এবং রফতানি বাণিজ্য থেকে প্রায় আট হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন হয়। বর্তমানে খাতা কলমে বেনাপোল বন্দরে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা কার্যক্রম চালুর কথা বলা হলেও শুক্রবারে বন্ধ থাকে। এছাড়া সরকারি ছুটির দিনও কোনও কার্যক্রম হয় না। তবে এখন নতুন ঘোষণায় সপ্তাহে সাতদিন বাণিজ্য সচল থাকবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে নাসুম-মেহেদী
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে নাসুম-মেহেদী
হাসপাতালে লাইনে দাঁড়ানো রোগীর গলার চেইন চুরির সময় দুই নারী আটক
হাসপাতালে লাইনে দাঁড়ানো রোগীর গলার চেইন চুরির সময় দুই নারী আটক
বিদেশি পর্যটক নিয়ে থাইল্যান্ডের নতুন পরিকল্পনা
বিদেশি পর্যটক নিয়ে থাইল্যান্ডের নতুন পরিকল্পনা
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, শীর্ষে মিরপুর
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা