স্পিরিট পানে ১০ জনের মৃত্যু: গ্রেফতার রফিকুলের ৩ দিনের রিমান্ড

হিলি প্রতিনিধি
২১ জুন ২০২০, ০৪:৩২আপডেট : ২১ জুন ২০২০, ০৬:৪৫

রফিকুল দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত স্পিরিট পানে স্বামী-স্ত্রীসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার অবৈধ স্পিরিট বিক্রেতা মো. রফিকুল ইসলামকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বিরামপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার রফিকুলকে শনিবার (২০ জুন) দিনাজপুর আমলী আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদ আমিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে, শুক্রবার (১৯ জুন) রাত ১১ টায় নিজ বাড়ি থেকে বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামনের নেতৃত্বে পুলিশের একটি দল রফিকুলকে গ্রেফতার করে। রফিকুল ইসলাম বিরামপুর উপজেলার পূর্বজগন্নাথপুর (বকুলতলা) মহল্লার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

বিরামপুর থানা সূত্রে জানা গেছে, বিরামপুরের বিভিন্ন হোমিওপ্যাথিক দোকানের আড়ালে বিক্রয় করা বিষাক্ত স্পিরিট পানে গত ২৬ ও ২৭ মে পৌরসভার বিভিন্ন মহল্লার স্বামী-স্ত্রীসহ ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৭ মে বিরামপুর থানার এসআই নুরুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন, মামলার পর থেকে রফিকুল ইসলাম পলাতক ছিলেন।

বিরামপুর সার্কেলের এএসপি মিথুন সরকার জানান, দেশে একমাত্র বৈধভাবে গাজীপুরে নির্দিষ্ট কারখানায় উৎপাদন ও বিপণনের কথা। কিন্তু দেখা গেছে বিরামপুরে যে সব স্পিরিট জব্দ করা হয়েছে, সেগুলো পাবনার সাথিয়ায় অবৈধভাবে তৈরি হচ্ছে। এসব স্পিরিটে ৮০ ভাগ অ্যালকোহোল থাকার কথা থাকলেও রয়েছে ১০০ ভাগ।

বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, রফিকুল দীর্ঘদিন থেকে হোমিও ওষুধ বিক্রির আড়ালে অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে বিরামপুর এবং ফুলবাড়ী থানায় দুটি মাদকের মামলাসহ চারটি মামলা রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনকে ধরলো এলাকাবাসী
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনকে ধরলো এলাকাবাসী
পুকুরে ভাসছে মামলার বাদী গৃহবধূর লাশ, গলায় বাধা কংক্রিটের ব্লক
পুকুরে ভাসছে মামলার বাদী গৃহবধূর লাশ, গলায় বাধা কংক্রিটের ব্লক
বক্তব্য ভাইরালের পর বিএনপি নেতা বললেন, ‘সেটি রাজনৈতিক কথা, বাস্তবে এমন কিছু ঘটেনি’
বক্তব্য ভাইরালের পর বিএনপি নেতা বললেন, ‘সেটি রাজনৈতিক কথা, বাস্তবে এমন কিছু ঘটেনি’
রাস্তায় ‘বাইক স্টান্ট’ করতে গিয়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু
রাস্তায় ‘বাইক স্টান্ট’ করতে গিয়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত