গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২৬, ২২:৪১ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২২:৪১

আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ গাড়িতে থাকা মাইক্রোফোন, ক্যামেরা ও জিপিএস ট্র্যাকারের মতো স্মার্ট ফিচারগুলো ব্যবহার করে শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলো ড্রাইভার ও যাত্রীদের ওপর নজরদারি চালাতে পারে বলে সতর্ক করেছে ডাচ গোয়েন্দা সংস্থা।

ডাচ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিস (এআইভিডি) বুধবার প্রকাশিত এক নথিতে আধুনিক যানবাহনে গোয়েন্দাগিরির ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টির আহ্বান জানায়। সংস্থাটি নির্দিষ্ট কোনও দেশের নাম না বললেও, বর্তমানে যুক্তরাজ্যে চীনা ইলেকট্রিক গাড়ির চাহিদা দ্রুত বৃদ্ধির প্রেক্ষাপটে এই সতর্কবার্তা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

এআইভিডি জানায়, আধুনিক গাড়িগুলো দিন দিন আরও স্মার্ট হচ্ছে এবং ইন্টারনেটের মাধ্যমে প্রচুর তথ্য সংগ্রহ করছে। তারা উল্লেখ করে, একদিকে এটি ব্যবহারিক সুবিধা দিলেও, অন্যদিকে এই সিস্টেমগুলো যাত্রী, গাড়ি ও আশেপাশের বস্তুর প্রচুর তথ্য সংগ্রহ করে। রাষ্ট্রীয় সংস্থাসহ বিভিন্ন পক্ষ এসব তথ্যে প্রবেশাধিকার পেতে পারে।

সংস্থাটি সতর্ক করে যে কিছু গাড়িতে দূর থেকে মাইক্রোফোন ও ক্যামেরা চালু করা সামর্থ্য রয়েছে, যার মাধ্যমে দুষ্কৃতকারীরা কথোপকথনে আড়িপাততে এবং ছবি তুলতে পারে। এ কারণে সংবেদনশীল স্থানে যাওয়ার সময় গাড়ির ভেতর গোপনীয় কথোপকথন না চালানো এবং বহিঃস্থ ক্যামেরা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এ ছাড়া ব্লুটুথ, ওয়াইফাই বা চার্জিং সিস্টেমের মাধ্যমে ফোন যুক্ত করলে ডিভাইস থেকে ডেটা চুরি হওয়ার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

যুক্তরাজ্যের সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে নিবন্ধিত নতুন গাড়ির ১৫ শতাংশই চীনা ব্র্যান্ডের। দেশটির এমপিরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চীনের জাতীয় গোয়েন্দা আইন অনুযায়ী দেশটির প্রতিষ্ঠানগুলো সরকারের চাহিদা অনুযায়ী তথ্য দিতে বাধ্য। ইতোমধ্যে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির স্পর্শকাতর সামরিক ঘাটিগুলোতে চীনা যন্ত্রাংশ থাকা গাড়ি নিষিদ্ধ করেছে এবং ব্রিটিশ প্রতিরক্ষা সংস্থাগুলো কর্মীদের চীনা গাড়িতে ফোন সংযুক্ত না করার পরামর্শ দিয়েছে।

এদিকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে চীনের একটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ বন্ধ করতে বিরল সতর্কবার্তা দিয়েছে এমআইফাইভ। লন্ডনে অবস্থিত চীনা দূতাবাস এই অভিযোগকে ‘কল্পিত ও সম্পূর্ণ বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এএ/
সম্পর্কিত
গিটারকে যাত্রী ভেবে মামলা দিলো এআই
জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করলো যে দেশ
এআইয়ের প্রয়োগ ও নিয়ন্ত্রণে নজর দিচ্ছে চীন
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি