বর্ষা আসলেই পাহাড়ে চলে মাইকিং, বাকি সময়ে লাপাত্তা প্রশাসন

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
২৪ জুন ২০২০, ১২:১৫আপডেট : ২৪ জুন ২০২০, ১২:৩৭

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বাস বর্ষা আসলেই পাহাড় ধসের আশঙ্কায় রাতের ঘুম হারাম হয়ে যায় খাগড়াছড়ি জেলার ৯ উপজেলায় হাজারো মানুষের। এসময়টা প্রশাসনসহ জনপ্রতিনিধিরা নানা কার্যক্রম দেখাতেই সোচ্চার থাকেন। পাহাড়ে ঝুঁকিতে বসবাসরতদের সরে যেতে চলে মাইকিং। খুলে দেওয়া হয় আশ্রয়কেন্দ্র। আর বছরের বাকিটা সময় প্রশাসন কিংবা জনপ্রতিনিধি কারও খবর থাকে না। ফলে পাহাড়ের পাদদেশে বা ওপরে মানুষের বসবাসের সংখ্যা দিন দিন বাড়ছে। পরিবেশবিদরা বিভিন্ন পদক্ষেপ নেওয়া ও দাবি-দাওয়ার কথা জানালেও তার বাস্তবায়ন হয় না। ফলে প্রাণ ও সম্পদহানিও থামানো যাচ্ছে না।

খাগড়াছড়ি শহরের সবুজবাগ এলাকার বিল্লাল হোসেন বলেন, দীর্ঘ দিন ধরে তারা ঝুঁকিতে বসবাস করছেন। কয়েকদিন আগে টানা ৩ দিনের বর্ষণে অনেক ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এর আগেও অনেকে ঘরবাড়ি হারিয়েছে। প্রশাসনসহ অনেকে সংস্থা অনেকবার তালিকা করে নিয়ে গেছে, কিন্তু কখনও কোনও সাহায্য সহযোগিতা পাওয়া যায়নি।

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বাস
রামগড় উপজেলার লাচারীপাড়া এলাকার রহমত বলেন, তার ঘরের পাশে পাহাড় ধসে পড়লে প্রাণ বাঁচাতে পারলেও ঘরের একাংশ ভেঙে গেছে। কেউ তাকে সাহায্য করতেও আসেনি।
মানিকছড়ি উপজেলার তুলাবিল এলাকার মনির হোসেন বলেন, টিলা ভেঙে পড়ে রাতে এই ভয়ে থাকেন। ভয়ে ঘুমাতে পারেন না। 
খাগড়াছড়ি জেলা প্রশাসন সংশ্লিষ্ট নয় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০১০ সালের তালিকা অনুযায়ী, ঝুঁকিপূর্ণভাবে বসবাসের তালিকায় খাগড়াছড়ি সদরে প্রায় ৩০০, মাটিরাঙায় ২৫০ পরিবার, মানিকছড়িতে ১২০, লক্ষিছড়িতে ৬৫, রামগড়ে ৭৯, দিঘীনালায় ৭৫, পানছড়িতে ৭৫, দিঘীনালা উপজেলায় ৮০, গুইমারা উপজেলায় ১২০, মহালছড়িতে ১৩৭ পরিবার রয়েছে। তবে এই জরিপের সত্যতা নিয়েও প্রশ্ন রয়েছে পরিবেশবাদীদের এবং স্থানীয়দের।

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বাস
খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোললের সভাপতি প্রদীপ চৌধুরী বলেন, গত এক দশকে পাহাড় কেটে বসবাস অথবা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার সংখ্যা জেলা প্রশাসনের তালিকার চেয়ে ১০ গুণ বেশি হবে। কিন্তু ২০১০ সালের পর ওই তালিকা আর আপডেট হয়নি। খাগড়াছড়ির জেলা প্রশাসকের নেতৃত্বে একটি পরিবেশ বিষয়ক কমিটি হলেও তার বৈঠক কখন হয় এবং কাদেরকে নিয়ে হয় তা জানা যায় না। বর্ষা আসলে মাইকিং ও আশ্রয় কেন্দ্র খুলে পাহাড় ধসে আক্রান্তদের রক্ষার চেষ্টা করা হলেও তারপর তা আর মনে থাকে না কারও। তাছাড়া প্রশাসনিক পর্যায়ে যেভাবে রদ-বদল অব্যাহত থাকে তাতে অনেক জেলা প্রশাসক প্রস্তাব দিলেও তা আলোর মুখ দেখে না।
তার অভিযোগ, প্রত্যেক উপজেলায় প্রভাবশালীরা পাহাড় কেটে বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে। গত কয়েক বছর পাহাড় ধসে ৫-৬ জন করে মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ৪০০-৪৫০ পরিবার। এসব বিষয় নিয়ে বিভিন্ন সময় অভিযোগ করলেও আমলে নেয় না প্রশাসন। যখন লোকজন মরে তখন প্রশাসনের টনক নড়ে।

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বাস
খাগড়াছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর ইসলাম উদ্দিন বলেন, টানা বর্ষণে তার এলাকায় কমপক্ষে ১০০টি বসতঘরে পাহাড় এবং গাছ ভেঙে পড়েছে। তিনি প্রশাসনের সুনজর কামনা করেন।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন,  ‘যারা ঝুঁকিতে বসবাস করছে, তাদের সঠিক পরিসংখ্যান জানা নেই। তবে শিগগিরই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদে সঙ্গে কথা বলে তালিকা চূড়ান্তভাবে তৈরি করা হবে। যারা অধিক ঝুঁকিতে আছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসন করা হবে।’

পাহাড় কাটা চলছে
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রসাশন পাহাড় কাটা বন্ধে এখন পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করছে। অভিযুক্তদের জেল-জরিমানা করা হচ্ছে। কোনও কিছু বলা যত সহজ, করা তার চেয়েও কষ্টকর। ঝুঁকিতে থাকা হাজার হাজার পরিবারকে প্রশাসন একদিনে পুনর্বাসন করতে পারবে না। সবার সহযোগিতা থাকলে পর্যায়ক্রমে সবাইকে নিরাপদে বসবাসের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের