পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি
২৫ জুন ২০২০, ১০:৫৬আপডেট : ২৫ জুন ২০২০, ১১:২২

লালমনিরহাট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের গুলিতে মিজানুর রহমান (২০) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত।                      

নিহত মিজানুর রহমান উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলীবাড়ী সীমান্তের নাসিম উদ্দিন ভুট্টুর ছেলে।

নিহতের পরিবার, রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়ন ও পাটগ্রাম পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গেলে মিজানুর গুলিবিদ্ধ হয়। সহযোগীরা তাকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার সুলতান হোসেন বলেন, ‘মিজানুর রহমানসহ পাঁচ-সাতজনের একটি দল গরু আনার জন্য পূর্বজগতবেড় এলাকার শমসেরনগর সীমান্তে যায়। বিষয়টি টের পেয়ে ভারতীয় ১৪০ বিএসএফের চুয়াংগারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি করলে তার মৃত্যু হয়। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদপত্র দিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানোর প্রস্তুতি চলছে। মিজানুরের লাশ বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’                          

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কালীপ্রসাদ সরকার বলেন, ‘গত রাত ৪টা ২০ মিনিটে আল জাহিদসহ কয়েকজন ব্যক্তি গুলিবিদ্ধ মিজানুরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। খবর পেয়ে দ্রুত গিয়ে দেখি হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মিজানুর রহমানের মাথার পেছনে গুলি ঢুকে ভেতরেই আছে। এটাকে অক্সিটাল রিজিওন বলে। গুলি ঢুকেছে কিন্তু বের হয়নি। দূর থেকে গুলি করার কারণে সেটি বের হয়ে যায়নি। এতে প্রচুর রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’

পাটগ্রাম থানার ওসি বলেন, ‘আমরা লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। এরপর আইনগত ব্যবস্থা নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান