জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি নাটোরের শিক্ষকদের

নাটোর প্রতিনিধি
২৫ জুন ২০২০, ১৭:০২আপডেট : ২৫ জুন ২০২০, ১৭:১৫




 দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অনার্স-মাস্টার্স শ্রেণিতে পাঠদানরত শিক্ষকদের বেতন পরিশোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করার অভিযোগ উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশীদের বিরুদ্ধে। এ অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন নাটোরের শিক্ষকরা। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের জেলা কমিটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।



লিখিত বক্তব্যে কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম দাবি করেন, ২০১৭ সালে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুপারিশ পাঠানো হয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় মতামত চাইলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কোনও মতামত দেননি। সর্বশেষ জনবল কাঠামো ২০১৮ সংশোধনীতেও অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওর বিরোধিতা করেছেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয় ফান্ডে ২৫০০ কোটি টাকা অলস পরে আছে। এই টাকা এফডিআরের মাধ্যমে সুদ থেকে এই শিক্ষকদের বেতন দেওয়া যায়, অথচ উপাচার্য তা না করে একের পর এক বিরোধিতা করে যাচ্ছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষকরা অনতিবিলম্বে উপাচার্যের পদত্যাগ দাবি করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির সভাপতি জিল্লুর হোসেন জিন্নাহ, সহ-সাধারণ সম্পাদক সত্য রঞ্জন সরকার, সদস্য আজিজুল ইসলাম ও জেসমিন আক্তার প্রমুখ।

 

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম